০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়ায় নৌকাবাইচ চলাকালে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

মোঃ আরিফুল ইসলাম আরিফ
বিশেষ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে ঐতিহ্যবাহী পানসি নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই নৌকার মাঝি ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সোনতলা এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনতলা ঘাট এলাকায় ঐতিহ্যবাহী পানসি নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার একাধিক নৌকা অংশ নেয়। বাইচ চলাকালে ‘সোনতলা সোনাবাজু একতা এক্সপ্রেস’ ও ‘বংকিরোট নবশক্তি ফাইটার’ নামের দুটি নৌকা পাশাপাশি চলে আসে। এ সময় দুই নৌকার মাঝি বা বাইছালদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় দুই নৌকার মাঝি ও তাদের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর চড়াও হন। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হঠাৎ এই সংঘর্ষের কারণে নদীর দুই পাড়ে উপস্থিত হাজারো দর্শকের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে স্থানীয় মুরুব্বি, আয়োজক ও সচেতন ব্যক্তিরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতার উত্তেজনার বশবর্তী হয়েই দুই নৌকার মাঝিদের মধ্যে এই অনভিপ্রেত হাতাহাতির ঘটনা ঘটে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

ঘটনার পর আহতদের বিস্তারিত নাম-পরিচয় ও চিকিৎসার সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়ায় নৌকাবাইচ চলাকালে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়ায় নৌকাবাইচ চলাকালে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

Update Time : ০১:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬