
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে, উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুই অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় ফুলবাড়ি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এএসএম শাহাদাত হোসেন এর সভাপতিত্বে জাতীয় উৎপাদনশীলতা দিবস এর আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবুল বাশার, জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা ইমরান চৌধুরী নিশাদ, বেতদিঘি ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন
জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনায় ফুলবাড়ী উপজেলার সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে উদ্যোক্তা ও উৎপাদনের হার বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয় স্বনির্ভর বাংলাদেশ গড়তে উৎপাদন পদ্ধতি যুগোপযোগী ডিজিটাল পদ্ধতিতে উৎপাদনের সার্বিক সহযোগিতা এবং কৃষকদের উৎপাদনের লক্ষ্যমাত্রা, খাদ্যশস্য উৎপাদনের অন্যতম অঞ্চল হিসেবে এই উপজেলাকে আখ্যায়িত করা হয় সেই সঙ্গে আরো উৎপাদন বৃদ্ধির সহ বিভিন্ন দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।












