০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিরল সীমান্তে ৪২ বিজিবির টহল: বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক বা উদ্ধার

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ অক্টোবর) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৯/১-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বালান্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ (কসমস ফিফটি) উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অভিযানের সময় পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিরল সীমান্তে ৪২ বিজিবির টহল: বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক বা উদ্ধার

বিরল সীমান্তে ৪২ বিজিবির টহল: বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক বা উদ্ধার

Update Time : ০৫:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬