০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২১তম পাক্ষিক অধিবেশন সম্পন্ন

​মোঃ মামুনুর রশিদ
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে সাহিত্যচর্চা ও সংস্কৃতির প্রসারে নিয়মিত কাজ করে চলা ‘মনন সাহিত্য সংগঠনের’ ১২১তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ (০২ অক্টোবর) শুক্রবার বিকেল ৪:০০ টায় ধুনট আইডিয়াল মডেল স্কুল হলরুমে এই আনন্দঘন ও প্রাণবন্ত সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

​সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, লেখক ও সংগঠক এম আর টি আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিশুশিল্পী আয়েশা সিদ্দিকা। সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও লেখক এম আর জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

​অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্বরচিত লেখা পাঠ, আবৃত্তি এবং ক্ষুদে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি থেকে আবৃত্তি করে উপস্থিত সকলের নজর কাড়ে সংগঠনের ক্ষুদে শিল্পীরা। অষ্টম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা ও সাদাত হোসাইন পরিবেশন করে ‘কাণ্ডারী হুশিয়ার’ এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাওসিয়া তাকরীম আবৃত্তি করে ঐতিহাসিক ‘বিদ্রোহী’ কবিতা।

​অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি এম আর টি আরজু, এম আর জামান, ফরমান আলী বাবু, আল মামুন, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, মীর এনামুল হক, সরোয়ার হোসেন রাসেল, দেলোয়ার সুরাকাভ ও সুমন মোহন্ত। এ ছাড়া ‘আমাদের সংস্কৃতি’ শীর্ষক স্বরচিত প্রবন্ধ পাঠ করেন ইমরুল হাসান কাজল এবং ছোট গল্প পাঠ করেন লেখক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন। কাব্যসংগীত পরিবেশন করেন কবি ও শিল্পী এম আর জামান। পঠিত লেখাগুলোর ওপর গঠনমূলক সমালোচনা ও মূল্যায়ন করেন কবি ও সংগীতশিল্পী এম আর জামান।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনন সাহিত্য সংগঠনের সহ-সভাপতি তপন কুমার দেব, আইডিয়াল মডেল স্কুল ও স্বপ্নসেবা সংগঠনের সভাপতি এবং সাইফুল লাইব্রেরীর স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম, শাহপরান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ মামুনুর রশিদ ও তাঁর সহধর্মিণী মাঠপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের লাইব্রেরিয়ান শিক্ষক মোছাঃ রোজিনা খাতুন, সাংবাদিক রেহানুল হক রিকো এবং ভিডিও ধারণ করেন মহাব্বত হোসেন।
​ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত আবৃত্তি ও কবি-সাহিত্যিকদের স্বরচিত লেখা পাঠের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে। পরিশেষে সংগঠনের সভাপতির দায়িত্বশীল ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে ১২১তম এই পাক্ষিক অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আইডিয়াল মডেল স্কুলের পরিচালক মোঃ সাইফুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিরল সীমান্তে ৪২ বিজিবির টহল: বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক বা উদ্ধার

ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২১তম পাক্ষিক অধিবেশন সম্পন্ন

Update Time : ০৫:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬