০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ বছর ধরে টিউবওয়েল নেই দুর্গানগর ইউনিয়ন পরিষদে, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

মোঃ আরিফুল ইসলাম আরিফ
বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে খাবার পানির কোনো টিউবওয়েল নেই। ফলে বিভিন্ন জরুরি সেবা নিতে পরিষদে আসা সাধারণ মানুষকে খাবার পানির জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, উত্তরাধিকার সনদসহ বিভিন্ন সরকারি সেবা নিতে প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত মানুষ এই ইউনিয়ন পরিষদে আসেন। অনেককেই বিভিন্ন কাজের প্রয়োজনে দীর্ঘ সময় পরিষদে অপেক্ষা করতে হয়। কিন্তু কার্যালয়ের ভেতরে পানের উপযোগী সুপেয় পানির কোনো ব্যবস্থা না থাকায় নারী, শিশু, বয়স্ক ও দূরদূরান্ত থেকে আসা মানুষগুলো বিপাকে পড়ছেন। বাধ্য হয়ে তাদের তৃষ্ণা মেটাতে আশপাশের বিভিন্ন বাড়ি বা দোকানপাটে ছুটতে হয়।

সম্প্রতি পরিষদে সেবা নিতে আসা ইশারাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবাকেন্দ্রে এসে খাবার পানির জন্য বাইরে ছোটাছুটি করতে হবে—এটি অত্যন্ত দুঃখজনক। সেবাগ্রহীতাদের সুবিধার্থে পরিষদে অবিলম্বে নিরাপদ পানির ব্যবস্থা করা উচিত।”

এ বিষয়ে দুর্গানগর ইউনিয়ন পরিষদের ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. মনোয়ারা বেগম জানান, পূর্বে পরিষদে টিউবওয়েল থাকলেও তা চুরি হয়ে যায়। এরপর দীর্ঘ প্রায় ৫-৬ বছর ধরে নতুন কোনো টিউবওয়েল স্থাপন করা হয়নি। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানকে একাধিকবার জানানো হলেও এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, একটি জনগুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে বছরের পর বছর সুপেয় পানির ব্যবস্থা না থাকা চরম দায়িত্বহীনতার পরিচায়ক। দ্রুত নতুন একটি টিউবওয়েল স্থাপন করে সেবাপ্রার্থীদের এই দুর্ভোগের অবসান ঘটানোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমি ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিরল সীমান্তে ৪২ বিজিবির টহল: বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক বা উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ বছর ধরে টিউবওয়েল নেই দুর্গানগর ইউনিয়ন পরিষদে, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

Update Time : ১২:১৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬