০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ধর্মপুর হাজিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নুশরাত রুমু, নোয়াখালী :

ধর্মপুর হাজিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার, ১ অক্টোবর, বেলা ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের সামনে একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধর্মপুরের হাজিরহাট প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান শিক্ষক সাইফুল্লাহর ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানান। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হামলার প্রতিবাদ জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, শিক্ষকরা সমাজ ও শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন শিক্ষকের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তারা আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও জোরদার হবে।

এ সময় প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

পরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিরল সীমান্তে ৪২ বিজিবির টহল: বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক বা উদ্ধার

ধর্মপুর হাজিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৯:৩৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬