১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ীতে অসহায়দের মাঝে গবাদিপশু ও মুদি দোকান বিতরণ

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে গবাদিপশু, মুদি মালামালসহ দোকান হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব পুনর্বাসন সামগ্রী তুলে দেওয়া হয়। কর্মসূচির আওতায় নির্বাচিত ভিক্ষুকদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে গবাদিপশু এবং মুদি ব্যবসার জন্য প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ২ নং আলাদিপুর প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,৪ নং বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ৫ নং খয়েরবাড়ি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন ৬ নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে এসে উপকারভোগীরা যাতে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদিপশু পালন ও মুদি দোকানের মাধ্যমে তারা নিয়মিত আয় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

উপজেলার ৭ টি ইউনিয়নের ১৪ এবং পৌর এলাকার ২ জন সহ মোট ১৬ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়।
১৪ জন ভিক্ষুককে ৩ টি করে ছাগল ও ২ জন ব্যক্তিকে মালামাল সহ মুদি দোকান হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাগমারায় নানা আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

দিনাজপুরের ফুলবাড়ীতে অসহায়দের মাঝে গবাদিপশু ও মুদি দোকান বিতরণ

Update Time : ০৬:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬