০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

২৮৬ পিস ইয়াবাসহ নোয়াখালীতে মাদক কারবারি সম্রাট গ্রেপ্তার

নুশরাত রুমু, নোয়াখালী :

নোয়াখালীর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে ২৮৬ পিস ইয়াবাসহ আরাফাত হোসেন সম্রাট (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে সুধারাম মডেল থানার জালিয়াল গ্রামের মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে পলি প্যাকেটসহ ২৭ গ্রাম ওজনের ২৮৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার সম্রাট জালিয়াল গ্রামের মাঝি বাড়ির মৃত গোলাম নবীর ছেলে। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দেশ সেরা ২০ জনের তালিকায় উল্লাপাড়ার আনজুম আফরিন

২৮৬ পিস ইয়াবাসহ নোয়াখালীতে মাদক কারবারি সম্রাট গ্রেপ্তার

Update Time : ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬