নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে ধারণ করে রাজশাহীর বাগমারায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক প্রবীণ নাগরিক অংশ নেন।
দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভবানীগঞ্জ বাজার এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর-এ-শেফা।
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাগমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু বাককার সুজন, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক সিদ্দিক আলী ও নির্বাহী সদস্য শামীম হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার প্রবীণ ব্যক্তিদের সম্মান জানানোর পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
সাংবাদিক নিয়োগ চলছে, আগ্রহী প্রার্থীরা আমাদের WhatsApp- 01710971277 নাম্বারে যোগাযোগ করুন।
Copyright © 2026 দৈনিক ভোরের দিগন্ত | বাংলা নিউজ পেপার. All rights reserved.